শেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- শেরপুর সদর উপজেলার কালিগঞ্জ দমদম এলাকার লাল মিয়া (৪৫) ও বাকরাসা এলাকার মৃত তোজাম্মেল হক চৌধুরীর ছেলে আল-আমিন (৩৪)।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুই ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে শেরপুরের গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার কালিগঞ্জ দমদম ও বাকরাসা এলাকায় অভিযান চালায়। এসময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। তারা দু’জনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে জানান তিনি।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





