জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

তার গুলশানের বাসায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।

রুহুল আমীন হাওলাদারের গাড়িচালক ওহিদুজ্জামান ওহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কী পরিমাণ মালামাল বা অর্থ-সম্পদ লুট হয়েছে তা তিনি বলতে পারেননি।

গুলশান সার্কেলের আনসারের পিসি আশরাফুল আলম বলেন, ‘ডাকাতির ঘটনা স্যারের বাসায় না, অফিসে ঘটেছে। আমাদের দুইজন আনসার সদস্য স্যারের নিরাপত্তায় নিয়োজিত থাকে। তাই এ ঘটনার দায় দায়িত্ব আমাদের ওপর পড়ে না।’

এএইচ