ময়মনসিংহের গফরগাঁওয়ে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে পুলিশসহ ৫ গ্রামবাসী আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার তেরশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়,উপজেলার উস্থি ইউনিয়নের তেরশ্রী গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা রহিত মিয়া দীর্ঘ দিন যাবত শেওরা বিলের পাড়ে জুয়া খেলা চালিয়ে আসছিল। তবে জুয়া বন্ধের দাবিতে স্থানীয় গ্রামবাসী পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি।
আর তাই উত্তেজিত জনতা রোববার জুয়ার আসরে হামলা চালায়। এতে ৫ জুয়াড়ি আহত হয়। আহতদের মধ্যে ফরিদ নামে এক পুলিশ কনস্টেবলও রয়েছেন।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





