বেনাপোল সীমান্তের ভোবারবেড় এলাকা থেকে অস্ত্র গুলি ও মাদক সহ ১১টি হত্যা মামলার আসামি বোবা লিটনকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। আটক লিটন ভোবেরবেড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন-বেনাপোল সীমান্তের বাইপাস সড়ক এলাকায় একটি বাড়িতে শুক্রবার সন্ধায় অস্ত্র ও মাদক বেচাকেনা হচ্ছে।এসময় একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালিয়ে ১১টি হত্যা মামলার আসমি মো: লিটন হোসেন (অরফে বোমা লিটন)কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারত থেকে আনা ৭শ গ্রাম হিরোইন একটি বিদেশি পিস্তল,এক রাউন্ড গুলি ও ম্যাগজিন।
তাকে অস্ত্র মাদক বিস্ফোরন সহ হত্যা মামলায় যশোর কোর্ট হাজতে প্রেরন করা হবে বলে জানায় পুলিশ।
নাছির/জারিফ





