রাজধানীর গুলশান-২ এর ‘গুলশান টাওয়ারে’ নিচ তলার একটি কাপড়ের শো'রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় ১২ টি ইউনিট এক সাথে কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন, বারিধারা ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার মিরন মিয়া। তিনি টাইম নিউজবিডিকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ১৩তলা বিশিষ্টি গুলশান টাওয়ারে প্রথম তলার একটি কার্পেটের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

তবে কি কারণে এই আগুণের সূত্রপাত সে সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেন নি। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট কাজ করে।

ঢাকা, জেইউ, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই