বাংলাদেশে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টরের জন্য প্রণীত হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আজ রোববার দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

পানি ও স্যানিটেশন সম্পর্কিত রোগ ব্যাধি কমিয়ে আনতে উন্নত পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থা, খাবার প্রস্তুত করার আগে হাত ধৌত করার অভ্যাস সৃষ্টির লক্ষ্যে ইউকে এইড, ওয়াটারএইডের সহযোগিতায় ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই কর্মশালার আয়োজন করে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার লাকী, ইএসডিও’র উপদেষ্টা আবু আজম নুর, ওয়াটার এইডেরর প্রোগ্রাম অফিসার মো. ওয়াজেদউদ্দীন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্ম্মণ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জিত কুমার বর্ম্মণ, ইএসডিও’র ফোকাল পারসন পবির গুপ্ত বুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, ধর্মীয় নেতা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় হাইজিন প্রসারে জাতীয় কৌশলপত্র ২০১২ এর বিদ্যমান কৌশলসমূহ নিয়ে আলোচনা ও বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়।

এসএইচ