”পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহণ করুন” এ শ্লোগান নিয়ে আজ সকালে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে বেনাপোল পোর্ট ও শার্শা থানার উদ্যোগে বন্দর নগরী বেনাপোল ও শার্শায় বর্ণ্যাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পৃথক পৃথক শোভাযাত্রার শুভ উদ্ভোধন করেন, যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল,শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, স্থানীয় সুধি সমাজ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। শোভাযাত্রা দুটি শার্শা উপজেলা বাজার সহ বেনাপোলের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন।
নাসির/জেড





