ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার কেন্দ্রিয় বাজারে ফেরী করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের স্মার্ট মোবাইল, দুই বিদেশী নাগরিক ফেরী করে বিক্রি করছেন এসব মোবাইল।

একজন মহিলা ও একজন পুরুষ মিলে বাজারের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মোবাইল মোবাইল বলে হাক ছাড়ছেন তারা। কৌতুহলী অনেকেই মোবাইল হাতে নিয়ে দেখছেন।

বিক্রেতাদের সাথে কথা বলতে গেলে তারা ভাঙ্গা ভাঙ্গা ইংরেজীতে বলে মোবাইল নাও নয়তো বিরক্ত করো না। তাদের পরিচয় জানতে চাইলে তারা কোনো উত্তর দেননি।

এলাকার মানুষের মধ্যও কৌতুহল বিরাজ করছে যে, কিভাবে বিদেশী নাগরিক এসে এভাবে মোবাইল বিক্রি করছে। এর সাথে কোন চক্র জড়িত আছে কিনা বা সরকারের কোন অনুমোদন আছে কিনা এ প্রশ্নও দেখা দিয়েছে।

এ ব্যাপারে চরভদ্রাসন হাট বাজার বনিক সমিতির সভাপতি জনাব সহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সর্ম্পকে অবগত হয়েছেন এবং বিষয়টি তিনি প্রশাসনকে জানাবেন বলে জানান।

ইআর