রাজধানীর দারুস সালাম এলাকায় রফিকুল ইসলাম জুনায়েদ (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে দারুস সালাম এলাকার দক্ষিণ বিশিল কুয়েতি মসজিদ এলাকায় ঘটনা ঘটে।
ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ পৌঁছেছে। তবে কে বা কারা ও কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ওএফ