পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে দু'জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের মস্তকবিহীন লাশ।
গতকাল রবিবার সকাল ও দুপুরে উপজেলার বিলকেদারা ও সারাঘাট এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিলকেদারা এলাকায় পদ্মা নদীতে এক শিশুর মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীরা। পরে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে, সারাঘাট এলাকা থেকে ২০-২৫ বছরের এক যুবকের মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এবিসিদ্দিক





