রাজধানীর ওয়ারিতে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সুজন (৩২ নামে এক যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশ। ধস্তাধস্তির সময় তার গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ওয়ারির কেএস দাস লেন হুমায়ুন কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

ওয়ারি থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, হুমায়ুন কমপ্লেক্সের সামনে সুজন মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে আটকের পর সুজনের সঙ্গে কনস্টেবল জাহিদুর রহমানের ধস্তাধস্তি হয়।

একপর্যায়ের সুজনের সঙ্গে থাকা পিস্তল থেকে গুলি বের হয়ে যায়। গুলিটি জাহিদুরের হাতের আঙুলে আঁচ দিয়ে যায়।

পুলিশের দাবি, সুজনের কাছ থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। আহতকে ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ