সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে জিহাদী বইসহ নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদীনের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার গভীর রাতে উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে আটক করা হয়।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জেএমবি সদস্য বলে স্বীকার করেছে। এরা জেএমবির শীর্ষ নেতা সামিউল ওরফে রবিন ওরফে তালহার মাধ্যমে জেএমবিতে যোগদান করে এবং জেএমবির সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করে আসছিল।
আটককৃতরা হলো, উল্লাপড়া উপজেলার চাকশা দক্ষিণপাড়া এলাকার ইসরাফিল (২৪), চর মোহনপুর পশ্চিমপাড়ার রহুল আমিন (৩২) ও চর মোহনপুর উত্তরপাড়ার মোঃ আলমাস (৩০)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুজ্জামান জানান, বুধবার গভীর রাতে উল্লাপাড়া উপজেলা মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ বেশকিছু জিহাদী বই বই উদ্ধার করা হয়। আটককৃতদের পুলিশ সুপার কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমবি





