মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার গাঁড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম, মাঝপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে শামীম ও একই গ্রামের শরিফুল ইসলামের রাজমিস্ত্রি শাকিল।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

এমবি