সাভারের কুটুরিয়া এলাকায় জেড এ অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানায় শুক্রবার সন্ধ্যা ৬ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ তলা ভবনের নিচ তলায় সুতার গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে আতঙ্কিত শ্রমিকরা তড়িঘড়ি করে নামেতে গিয়ে কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়েছেন।
খবর পেয়ে ধামরাই ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছে।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





