রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে শ্রাবণ (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
সন্ধ্যায় নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশু শ্রাবণ পৌর শহরের মুন্সিপাড়া এলাকার মিলন কর্মকারের ছেলে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহের নিগার সুলতানা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এমকে





