একদিন বন্ধের পর ফের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দু-দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। এর আগে সকালে ভারতীয় খালি ট্রাকগুলো বন্দর থেকে বের হয়ে ভারতে চলে যায়।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সোমবার সেদেশের ব্যবসায়ীরা পণ্য রপ্তানি না করায় বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ সকাল থেকে আবারো বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক হতে পণ্য নামানো এবং বাংলা ট্রাকে পণ্য ওঠানো, পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের সকল কার্যক্রম চালু রয়েছে।

জেআই