রাজধানীর খিলক্ষেতে পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ের নিচ থেকে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম এটিএম আবু আব্দুল্লাহ (৩৫)।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ রংপুর জোনের পল্লী বিদ্যুতের সহকারি প্রকৌশলী।

খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে খবর পেয়ে আমরা তাকে অাশংকজনক অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, তিনি দুই মাস ছুটিতে থাকার পর আজই কাজে যোগদানের উদ্যেশে প্রধান কার্যালয়ে আসেন। কিন্তু সেখান থেকে কিভাবে নিচে পড়ে গেলেন তা নিশ্চিত নয়। এখনও কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। বিষয়টি তন্তনাধীন রয়েছে।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ