রাজধানীতে এনামুল হক (৩০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে  মোবাইল ও কাপড়ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তিনি গার্মেটস পণ্যের প্রিন্টিং-এর ব্যবসা করেন। তিনি পূর্ব ধোলাইপাড় ১২ তলা ভবন এলাকায় থাকেন।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে দয়াগঞ্জে কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এনামুল হক মঙ্গলবার রাত দেড়টার দিকে ব্যবসায়িক কাজ শেষে রিকশা করে বাসায় ফিরছিলেন। দয়াগঞ্জ কাঁচাবাজার এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এসময় এনামুল তাদের বাধা দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা এনামুলের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা একটি মোবাইল ও দুটি কাপড়ের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় এনামুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]