লন্ডন প্রবাসীর হারিয়ে যাওয়া বিপুল পরিমাণ পাউন্ড ফেরত দিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল ২৫ আগস্ট রাত সাড়ে ৯টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুড়িয়ে পাওয়া প্রায় সাড়ে সাত হাজার পাউন্ড মূল মালিককে ফেরত দেয় আর্মড পুলিশ।

সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা মোঃ নুরুজ আলী লন্ডন প্রবাসী। গতকাল রাত ৯টার সময় এমিরেটস বিমানযোগে তার লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাফিক জ্যামে আটকা পড়ে ফ্লাইট ধরতে ব্যর্থ হন তিনি।

উদ্ভ্রান্তের মত ছুটাছুটি করতে গিয়ে হারিয়ে ফেলেন তার মানিব্যাগ। যার মধ্যে যাত্রার খরচ বাবদ বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ মুল্যবান জিনিসপত্র রক্ষিত ছিল।

বিমানবন্দর বহির্গমন রো-এ’র এমিরেটস কাউন্টারে সন্নিকটে ভুলে ফেলে যান উক্তমানিব্যাগ। আর্মড পুলিশ সদস্যরা মানিব্যাগটি কুড়িয়ে পেলে এমিরেটস এর সাথে যোগাযোগ করেন এবং জানতে পারেন উক্ত ব্যাক্তি ছেড়ে যাওয়া এমিরেটস ফ্লাইট ধরতে পারেননি।

পরে ব্যাপক খোঁজাখুঁজি করে নুরুজকে পাওয়া গেলে মানিব্যাগটি ফেরত দেয় এয়ারপোর্ট আর্মড পুলিশ।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর