ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তালমার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেশমা বেগম (৩০), রেশমার ছেলে রনি (১২) ও আরেক পথচারী আবুল সিনকদার (৪০)।

নিহত রেশমার বাড়ি নগরকান্দার মনোহরপুর গ্রামে ও আবুল সিকদারের বাড়ি বারখাদিয়া গ্রামে।

স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলার তালমার মোড়ে আর.কে টাভেল্স নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন পথচারীকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও ৩ জনকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা থানার ওসি তদন্ত মিরাজ জানান, দুপুরে একটি ইজিবাইকে করে রেশমা বেগম ও তার ছেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাদারিপুর থেকে ফরিদপুরগামী আরকে ট্রাভেলস এর একটি বাস তাদের ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একইসাথে পাশে থাকা প্রতিবন্ধী আবুলও আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। 

এমবি