বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ছফের আলী (৫০)।

নিহত ছফ নন্দীগ্রাম উপজেলার ধুন্দার দারোগা পাড়ার নজিবর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, উপজেলার ধুন্দার গ্রামে একটি পুকুরের মালিকানা নিয়ে স্থানীয়দের সাথে ছফের আলীর বিরোধ ছিল। “এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে ছফের আলী গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানালেও ওসি ওই প্রতিপক্ষ বা সম্ভাব্য আসামিদের নাম প্রকাশ করেননি।
এমই