সাতক্ষীরায় চার কেজি গাঁজাসহ মোজাম সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রেউরি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোজাম সরদার উপজেলার দক্ষিণ কামার বায়সা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার সাইদ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেউরি বাজার এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

কেএইচ