কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৪ টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই ৯টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। এছাড়া উখিয়া সীমান্ত দিয়ে ৫ রোহিঙ্গাকেও ফেরত পাঠানো হয়।
টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানান, বুধবার (৭ ডিসেম্বর)সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত সময়ে নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে সীমান্তের শুন্য রেখা থেকেই নৌকাগুলোকে মিয়ানমারের দিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এসব নৌকার প্রতিটিতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা থাকতে পারে বলে ধারনা করছেন তিনি।
অপরদিকে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান বুধবার রাতে উখিয়া সীমান্ত দিয়ে ৫ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
এমএনজে





