নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১১ গরু ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত গরু ব্যবসায়ীরা জানান, রাতে ঢাকার গাবতলী টার্মিনাল থেকে মেহেরপুর যাওয়ার জন্য তারা ১৫ গরু ব্যবসায়ী একটি ট্রাকে ওঠেন। পথে বড়াইগ্রাম এলাকায় ট্রাকে যাত্রীবেশে থাকা ৮/১০ ডাকাত ট্রাকের চালক ও হেলপারের সহায়তায় তাদের অস্ত্রের মুখে জিম্মি করেন।

পরে তাদের বেদম মারধর করে গরু বিক্রির প্রায় ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে নাটোর সদরের চাঁনপুর এলাকায় নামিয়ে দেয়।

খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা আহত ব্যবসায়ীদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেডআই