আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখার সাবেক প্রচার সম্পাদক মাহমুদুন নবী ওরফে সেন্টু মিয়া (৭৩) আর নেই। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে পুরান ঢাকার বনগ্রামের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে। বুধবার বাদ আছর বেরুয়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আগামী ১২ ডিসেম্বর শুক্রবার বাদ আছর মরহুমের কুলখানি গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।      

জেআই