নেত্রকোনা কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরের নাম রুবেল মিয়া (১৫) বলে জানা যায়।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ইউনিয়নের কান্দানামক এলাকার একটি পাট খেত থেকে মৃতদেহটি উদ্ধার হয়। নিহত রুবেল উলুয়াটি গ্রামের কৃষক হাসিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রুবেল বৃহস্পতিবার রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে কান্দানামক এলাকায় একটি পাট খেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার কর।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য রুবেলের ম‍ৃতদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ত‍ুতি চলছে।

এসএইচ