বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আশরাফ উদ্দিন নিজান বলেন, সংসদ ভবনে লুকিয়ে রাখা আছে—এমন খবর ছড়িয়ে পড়লে প্রতিটি কক্ষ ভেঙে তল্লাশি চালানো হয়েছিল। সেখানে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায় বলেও তিনি দাবি করেন। গণভবনের ইট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এটি বিএনপি বা জামায়াতের লোকেরা নেয়নি, কিংবা জুলাই শহীদদের মায়েরা নেননি। তার মতে, এটি ছিল রিকশাচালক, শ্রমিক ও সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

নবম জাতীয় সংসদের স্মৃতিচারণ করে তিনি বলেন, তার মা খালেদা জিয়া তখন সংসদে যে ভাষায় বক্তব্য দিয়েছেন, সেটি সংসদীয় শালীনতার মধ্যে ছিল না। সে সময় সংসদ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে টোকেন দিয়ে যুব মহিলা লীগের নেত্রীদের মাধ্যমে বিরূপ মন্তব্য করানোর অভিযোগও করেন তিনি। তবুও সে সময় সংসদে উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন হুইপ নিজান।

এস