টানা দুদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম চালু হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
দুদিন বন্ধের পর বন্দরের কার্যক্রম চালু হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বাংলাহিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, গত শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার ভারতের স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরে দুদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল।
রোববার দুপুর থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
এসএইচ





