কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছেন এস এম আবুল কালাম। তাকে দু’বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে ।
অন্যান্য সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। আবুল কালামকে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোনীত করে গত ২০ মার্চ আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এম এম আবুল কালাম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, অগ্রণী ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম স্টক একচেঞ্জের সদস্য ও চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবুল কালাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
এমবি





