ব্রিকস-বিমসটেক সম্মেলন শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১০৯১ গোয়া নেভাল ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান আসেন- ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ্ম জইসওয়াল।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও মুম্বাইয়ে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার এসময় উপস্থিত ছিলেন। স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়।


এমএনজে