ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরী ময়মনসিংহ-নেত্রকোনা ইউনিটের উদ্যোগে তিন দিন ব্যাপি সৃজনশীল শিল্প-সাহিত্য উৎসব শুরু হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন। এসময় কলেজ উপাধ্যক্ষ ডঃ গাজী হাসান কামাল, বিএনসিসি ও রোভাড স্কাউট কলেজ ইউনিটের বিটিএফও এনামুল হক তালুকদার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরী ময়মনসিংহ-নেত্রকোনা ইউনিটের ইনচার্জ ও এ উৎসবের সমন্বয়ক রবিউল ইসলাম বলেন, দেশব্যাপী শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে সৃজনশীল শিল্প-সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে গল্প, কবিতা, ছড়া, অঙ্কন, চিঠি, ডায়রি, আল্পনা, নকশা, একক দেয়ালিকা, ফটোগ্রাফি এবং সৃজনশীল ভাবনা (রাষ্ট্র, সমাজ কিংবা মানুষকে নিয়ে যে কোন ইতিবাচক চিন্তা) শিক্ষার্থীরা লিখে ও এঁকে প্রকাশ করেছে।

তিনি জানান, আনন্দ মোহন কলেজ, সরকারি মোমেনুন্নেসা কলেজ এবং সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ৬ শতাধিক শিল্প ও সাহিত্য কর্ম এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। আগামী মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ প্রদর্শনী উৎসব চলবে।

এসটি