"মাছচাষে গড়বো দেশ, বদলে দিবো বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারায় পালিত হলো জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান।

বুধবার দুপুর সাড়ে ১২টায় গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যেগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মৎস দপ্তরের ফিল্ড অফিসার ম্রাসাই মারমা, প্রধান অতিথি ছিলেন জেলা মৎস দপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব, বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রাণি ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান বাবু চাইথোয়াই চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমিষের চাহিদা পূরণে মাছ চাষের বিকল্প নেই। মাছ চাষের মাধ্যমে পরিবারের আমিষের চাহিদা যেমন পূরণ হয় তেমনীভাবে ব্যাক্তি স্বাবলম্বি হয় এবং এই মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। পরে সফল মাছ চাষিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গির আলম, গুইমারা থানার এস আই মইচিং, ইউপি সদস্য বাবু জনার্ধন সেন প্রমুখ।

বকর/এমএনজে