রাজধানীতে সচিবালয়ের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে পল্টন মোড়ে সড়কের ওপর পার্কিং করা একটি বাসে (ঢাকা মেট্রো স- ১১-০১০১) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পথচারীরা জানান, কয়েকজন যুবক পার্কিং করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসএইচ





