চাঁদাদাবি এবং মারপিটের অভিযোগে হোটেল রিজেন্সির ৫ পরিচালককে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শাহ মোহাম্মদ আশরাফ, নুরুজ্জামান, বদরুদ্দোজা সাগর, মনজুর হোসেন ও মুজিব খাঁ।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা রোববার কবির রেজা নামে এক ব্যক্তিকে পল্টনের আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে মারপিট করে। এতে তিনি রাতেই বাদী হয়ে মামলা করেন। এর প্রক্ষিতে ৫ পরিচালককে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, এজাহার নামীয় ৮ আসামিসহ অজ্ঞাত আরও কয়েকজন মামলার বাদী কবির রেজাকে মারধর করে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা হত্যারও হুমকি দেন।
পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে রোববার রাতে হোটেল রিজেন্সিতে অভিযান চালিয়ে ৮ আসামির মধ্যে ৫ জনকে গ্রেফতার করে।
এদিকে, রাজধানীর ডিআরইউতে হোটেল রিজেন্সির মিডিয়া কোঅর্ডিনেটর মৌসুমি নার্গিস লাকী এক সংবাদ সম্মেলনে বলেন, মিথ্যা মামলায় আমাদের মালিকদের গ্রেফতার করা হয়েছে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
জাতীয়
রিজেন্সি হোটেলের ৫ পরিচালক গ্রেফতার
চাঁদাদাবি এবং মারপিটের অভিযোগে হোটেল রিজেন্সির ৫ পরিচালককে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়





