সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার খাগড়াছড়ির মোট ৪ হাজার ৩শ' ৪৭ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৭শ' ৬৫ জন। পাসের হার ৬৩.৬০ শতাংশ।
পুরো জেলায় জিপিএ-৫ পেয়েছে আটজন। খাগড়াছড়ির নয়টি কলেজের মধ্যে মাত্র তিনটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে।
খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৪২ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৩৬ জন। পাসের হার ৯২.৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুই জন শিক্ষার্থী।
খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ৭৫৫ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪২৮ জন। পাসের হার ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন পাঁচ জন।
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ থেকে ৪২১ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৭২ জন। পাসের হার ৬৪.৬০ শতাংশ।
রামগড় উপজেলার একমাত্র কলেজ রামগড় সরকারি কলেজ থেকে ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮৮ জন। পাসের হার ৫৪.৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন এক জন।
মানিকছড়ি উপজেলার একমাত্র কলেজ মানিকছড়ি গিরি মৈত্রি ডিগ্রী কলেজ থেকে ৪৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৬০ জন। পাসের হার ৫৯.৭৭ শতাংশ।
মহালছড়ি উপজেলার একমাত্র কলেজ মহালছড়ি কলেজ থেকে ২৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৬৬ জন। পাসের হার ৫৮.২৪ শতাংশ।
দীঘিনালা উপজেলার একমাত্র কলেজ দীঘিনালা ডিগ্রী কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৮৬৫ জন। পাস করেছেন ৫৫৯ জন। পাসের হার ৬৪.৬২ শতাংশ।
মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ থেকে ৫০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৫৩ জন। পাসের হার ৭০.৩১ শতাংশ।
পানছড়ি উপজেলার একমাত্র কলেজ পানছড়ি কলেজ থেকে ৫৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৮৩ জন। পাসের হার ৬৪ শতাংশ।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





