পররাষ্ট্রসচিব শহীদুল হক জানিয়েছেন, সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সাগরে ভাসমান ও আটকে পড়া পাচারের শিকার বাংলাদেশিদের এক মাসের মধ্যে ফিরিয়ে আনবে সরকার।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিষয়টি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আঞ্চলিক বৈঠকেও জানানো হয়েছে।

পাচার হওয়াদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১২০০ থেকে ১৫০০ হবে বলে জানান তিনি।

এএইচ