লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে রসুল মিয়া সেল্টু নামে এক বাংলাদেশীকে সাউন্ড গ্রেনেড ছুড়ে আহত করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রোববার সকালে ওই উপজেলার বুড়িরহাট সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোর্শেদ বলেন, ওই উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামের হযরত আলীর ছেলে রসুল মিয়া সেল্টু সীমান্তে ৯১৫ নং মূল পিলারের সাব পিলারের কাছে গরু আনতে যায়।

এ সময় ভারতের কুচবিহার জেলার দক্ষিণ চামটা ১০০ বিএসএফ’র টহল দলের সদস্যরা তাকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়ে। এতে সে আহত হয়। পরে তাকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে বিএসএফকে।

সরকার/জেড