পাবনা-ঢাকা মহাসড়কের ধর্মগ্রাম নামক স্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে মাওলানা আবদুর রহিম (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় রতন নামের এক ভ্যানগাড়ি চালক গুরুতর আহত হন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আবদুর রহিম আতাইকুলা থানার কাঁকলেখালী গ্রামের জহির উদ্দিনের ছেলে ও পুষ্পপাড়া কামিল মাদরাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক ছিলেন।
আতাইকুলা থানার অফিসার ইন চার্জ (ওসি) নুরে আলম জানান, মাদরাসার দায়িত্ব পালন শেষে মাওলানা আবদুর রহিম নিজের বাইসাইকেলে চড়ে বাড়ি যাচ্ছিলেন। তিনি পাবনা-ঢাকা মহাসড়কের ধর্মগ্রাম নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামক বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় বাসের ধাক্কায় ভ্যানগাড়ির চালক রতন গুরুতর আহত হন। আহত রতনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে কেউ ধরতে পারেনি।
কেএইচ





