বাগেরহাটের কচুয়ায় অভিযান চালিয়ে এক যুবদল নেতা ও এক জামায়াত সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কবীর শেখ (৩৫) এবং জামায়াতে ইসলামীর সমর্থক ইয়াহিয়া সিকদার (৩২)।

যুবদল নেতা কবীর খলিশাখালী গ্রামের আয়ুব আলী শেখের ছেলে এবং ইয়াহিয়া সিকদার গজালিয়া গ্রামের মাজহারুল সিকদারের ছেলে।

কচুয়া উপজেলার খলিশাখালী গ্রাম থেকে মঙ্গলবার গভীর রাতে কবীরকে এবং একই উপজেলার গজালিয়া গ্রাম থেকে ইয়াহিয়াকে গ্রেফতার করা হয়।

কচুয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মঙ্গলবার গভীর রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কবীরের বিরুদ্ধে কচুয়া থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা রয়েছে। ইয়াহিয়ার বিরুদ্ধে সাঈদীর রায়ে নাশকতার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ