বরিশাল নগরের শিশু পার্ক সংলগ্ন কোস্টাল বরফকল গলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু সর্দার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন জসিম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী)।
সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ কে ফজলুল হক জানান, নগরের বান্দরোড সংলগ্ন চাদমারি কোস্টাল বরফকল গলির কালু সর্দারের তিনতলা ভবনে পানির লাইনের কাজ চলছিল।
এসময় কালু লোহার একটি পাইপ সড়াতে গিয়ে পাশের বৈদ্যুতিক তারের ওপর পড়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এসময় সেখানে থাকা নির্মাণ শ্রমিক জসিম গুরুতর আহত হন।
জসিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমকে





