দেবিদ্বারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) মাহফুজুর রহমান রোববারে রাতে পৃথক দুটি অভিযানে উপজেলার বরকামতার মোঃ আঃ হাকিম এর পুত্র মাদকসেবী মো : মামুন(২২) এবং বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি গ্রামের মোসলেহ উদ্দিন এর পুত্র মোঃ শামীম (২২) কে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করেন ।
অভিযানের প্রথমে উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রাম থেকে অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় মামুনকে গ্রেফতার করে। মাদকসেবী মামুন প্রায়ই মাদকসেবন করে তার মাতা-পিতাসহ পরিবারের লোকজনদের মারধর করত । পরে তাকে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করিলে উক্ত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
একই দিনে বেলা ১১ টায় উপ-পরিদর্শক (এস.আই) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি গ্রাম থেকে মাদকসেবন অবস্থায় অপর মাদকসেবী শামীমকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম উক্ত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।পরে তাদের কে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয় ।
এসএ/ টাইম





