ঝালকাঠির কাউখালি উপজেলার শিয়ালকাঠির নতুন বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সোনালী ব্যাংকের একটি মাইক্রোবাস খাদে পড়ে প্রেমানন্দ মিস্ত্রী (৪০) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মাইক্রোবাসের চালক (ঢাকা মেট্রো-চ ৫৩-৯৩০২) বিপ্লব রায়সহ ৫ জন আহত হয়েছেন।
আহতরা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
নিহত প্রেমানন্দ মিন্ত্রী মঠবাড়ি আদালতের এটিএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের ডুমুরিয়া এলাকার বিরেন্দ্র নাথ মিস্ত্রীর ছেলে।
আহত গাড়ির চালক বিপ্লব রায় জানান, পিরোজপুর সোনালী ব্যাংকের টাকা সরবরাহ শেষে বরিশালের উদ্দেশে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
খবর পেয়ে কাউখালির ফায়ার সার্ভিস কর্মীরা এতে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহাবুবুর রহমান জানান, প্রেমানন্দ মিন্ত্রীকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার আরো দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজাপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাইউম জানান, নিহত প্রেমানন্দ মিন্ত্রী মঠবাড়ি আদালতের এটিএসআই হিসেবে কর্মরত ছিলেন। কাউখালি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
এমকে





