যশোরের শার্শায় বন্দুকের গুলি ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে অভিযান চালিয়ে বুধবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সুরুজ মিয়ার ছেলে লিটন (৩২), সামটা গ্রামের দাউদ হোসেনের ছেলে জাহিদ হাসান শিমুল (৩৮) ও শ্যামলাগাছী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাজু (২৫)।

শার্শা থানার এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বুরুজবাগান গ্রামের পূর্ব পাড়ায় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক রাউন্ড বন্দুকের গুলি ও ৩৩ পিস ইয়ারা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।

কেএইচ