আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। মঙ্গলবার সকাল থেকেই বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি। অন্যদিকে এদেশ থেকেও কোনো পণ্য রফতানি করা হয়নি।

কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি পালন করা হচ্ছে।

তবে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি।

এআর