ঢাকা মেট্রোপলিটন পুলিশে চার উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে।

গতকাল রোববার এ আদেশ জারি করা হয়েছে। ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

ডিএমপিতে সদ্য যোগদানকৃত মফিজ উদ্দিন আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) ও মোঃ আবদুল বাতেনকে উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও মোঃ নিশারুল আরিফ উপ-পুলিশ কমিশনারকে (উত্তরা বিভাগ) উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) ও উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ) মোঃ ইকবাল হোসেনকে উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর