পাবনার সুজানগর উপজেলায় সপ্তম শ্রেনীর এক ছাত্রকে শ্বাসরুদ্ধ করে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে, নিহত ইমন কাঁকিয়ান গ্রামের আইয়েন উদ্দিনের ছেলে। উপজেলার কাদোয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, পরিবারের আর্থিক অস্বচ্ছলতার জন্য নিহত ইমন প্রতিদিন স্কুল থেকে বাড়ী ফিরে ব্যাটারি চালিত ভ্যানগাড়ী চালাত । প্রতিদিনের মত গতকালও সে বের হয় ৷ অনেক রাত পর্যন্ত তাকে না পেয়ে তার পরিবারের লোকজন পুলিশ ফাঁড়িকে জানায় ।
আজ ভোরে মুসুল্লীরা মানিক হাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমানের বাড়ীর পাশে ইমনের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় ৷ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ৷ এখন পর্যন্ত এ হত্যার কোন রহস্য উদঘাটন হয়নি ৷ তবে ধারনা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ৷
এ ঘটনায় খুনিদের বিচারের দাবীতে ইমনের বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শোটকার মোড় নামক স্থানে মানববন্ধন করেন। তারা ইমনের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবী জানান ।
রাকিবুল/এমবিএইচ





