ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের বন্ধ রয়েছে ফেরি চলাচল।
রোববার দিনগত রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, সন্ধ্যা থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১১ টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় ১৬ টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলে।
কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।
এমএম





