ভোলার ইলিশায় মেঘনা নদীতে ডুবচরে আটকে পড়া ফেরি কলমিলতা সাড়ে ৭ ঘন্টা পর সচল হয়েছে।


শুক্রবার দুপুর আনুমানিক পৌঁনে ২টায় জোয়ারের পানিতে চর থেকে ফেরিটি ভেসে উঠলে তা চলাচলের উপযোগী হয়। এরপর ফেরিটি লক্ষীপুরের উদ্দেশে ছেড়ে যায়।
কলমিলতার মাস্টার আবুল বাশার জানান, ভোর ৫টার দিকে ভোলার ইলিশা ঘাট থেকে ১৫টি যানবাহন নিয়ে ফেরিটি লক্ষীপুরের মজু চৌধুরীর হাটের উদ্দেশে রওনা হয়।


কিছুক্ষণ পর ফেরিটি মেঘনার উত্তাল ঢেউয়ের তোড়ে ডুবোচরে আটকে যায়। আটকে পড়ার সাড়ে ৭ ঘণ্টা পর জোয়ার এলে ফেরিটি পানিতে ভেসে উঠে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
এদিকে, চরে ফেরি আটকা পড়ার কারণে ভোলার ইলিশা ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ২টি ফেরি দিয়ে এ জট কমানের চেষ্টা করছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।


ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর