জেলার ভোমরা স্থলবন্দরে শনিবার সকাল ১১টায় প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
প্রাণিসম্পদ অধিদফতর ২০ শতক জমির ওপর এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে তিনতলা এই সেন্টার নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এটি চালু হলে ভারত থেকে আসা পশুদের সব ধরনের রোগ নির্ণয়সহ চিকিৎসা দেওয়া হবে। ফলে দেশে আর ভারতীয় ভাইরাস আক্রান্ত কোনো পশু প্রবেশ করতে পারবে না।
উদ্বোধন শেষে সংসদ সদস্য বলেন, ‘বর্তমান সরকার ইবোলা ভাইরাস প্রতিরোধে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় দেশের কোথাও কোনো ইবোলা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।’
অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা ডা. শিশির কুমার বিশ্বাস, কৃষি অধিদফতরের জি এম আব্দুল গফুরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
জেআই





