বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মযমনসিংহে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামি মুনির হোসেন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক নারী এই মামলা করেছেন।
ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী জানান, মুনিরের বিরুদ্ধে গত বুধবার দিবাগত মধ্যরাতে মামলাটি করেন ওই নারী। তিনি হবিরবাড়ী ঢালীবাড়ী মোড় এলাকায় শ্রমিকের কাজ করতেন।
মামলার বরাত দিয়ে পরিদর্শক আরো জানান, মুনির হোসেন ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন।
সম্প্রতি ওই নারী সন্তানসম্ভবা হন। কিন্তু মুনির তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। তারপরই মামলা করেন নারী। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলেও জানান পরিদর্শক।
এ ব্যাপারে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু বলেন, ঘটনাটি আমরা জেনেছি।
জেলা এবং উপজলা কমিটির সঙ্গে আলাপ করে মুনিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এনটিভি
জেড





